গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৮ অক্টোবর ২০২৬
দুয়ার (duar.homes) আপনার কোন তথ্য রাখে, কেন রাখে আর কে তা দেখতে পায়, এই পাতায় সহজ ভাষায় লেখা আছে। সাইট ব্যবহার করলে আপনি এই নীতি মেনে নিচ্ছেন।
১. সংক্ষেপে
- আপনার ইমেইল আর প্রপার্টির পুরো ঠিকানা সাইটে প্রকাশ করা হয় না। ফোন নম্বর দেখতে পান শুধু লগইন করা ব্যবহারকারীরা, তাও আপনি অনুমতি দিলে।
- ম্যাপে শুধু এলাকা দেখানো হয়, বাড়ির সঠিক অবস্থান নয়। ছবির ভেতরের লোকেশন তথ্য (GPS) আপলোডের আগেই মুছে ফেলা হয়।
- আমরা আপনার তথ্য বিক্রি করি না, আর বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না।
- সাইটে বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই। শুধু লগইন ধরে রাখার কুকি আছে।
- অ্যাকাউন্ট বা লিস্টিং মুছে ফেলতে চাইলে hello@duar.homes ঠিকানায় ইমেইল করুন।
২. আমরা কোন তথ্য নিই
অ্যাকাউন্ট খুললে:
- আপনার নাম আর ইমেইল ঠিকানা।
- পাসওয়ার্ড। এটি এমনভাবে (হ্যাশ করে) রাখা হয় যে আমাদের টিমও তা পড়তে পারে না।
প্রপার্টি লিস্ট করলে:
- প্রপার্টির তথ্য: ধরন, এলাকা, আকার, রুম, দাম, সুবিধা, শিরোনাম আর বিবরণ।
- আপনার দেওয়া ছবি।
- যোগাযোগের নাম আর ফোন নম্বর।
- প্রপার্টির পুরো ঠিকানা, যদি আপনি দেন।
সাইট ব্যবহার করার সময়:
- কোন লিস্টিং আপনি সেভ করেছেন, সেভ করার সময় দাম কত ছিল, আর দাম কমার অ্যালার্ট।
- কোন কোন লিস্টিংয়ের ফোন নম্বর আপনি দেখেছেন, আর কখন। এটি নম্বর সংগ্রহ, স্প্যাম আর প্রতারণা ঠেকাতে রাখা হয়।
- কারিগরি তথ্য, যেমন আপনার IP ঠিকানা, ব্রাউজার আর কোন পাতা খোলা হয়েছে। এগুলো আমাদের হোস্টিং সেবার সার্ভার লগে কিছুদিন থাকে, নিরাপত্তা আর ত্রুটি খোঁজার জন্য।
আমরা ভিজিটরদের আচরণ মাপার কোনো অ্যানালিটিক্স বা বিজ্ঞাপনের টুল ব্যবহার করি না। ভবিষ্যতে করলে এই পাতা আগে হালনাগাদ করব।
৩. কে কোন তথ্য দেখতে পায়
সবাই দেখতে পায় (প্রকাশিত লিস্টিংয়ের ক্ষেত্রে):
- প্রপার্টির তথ্য, দাম, ছবি, শিরোনাম আর বিবরণ।
- এলাকার নাম। ম্যাপে পিন বসে এলাকার মাঝখানে, বাড়ির ওপর নয়।
- লিস্ট করেছেন কে: মালিক, এজেন্ট না ডেভেলপার (আপনার নাম নয়)।
লগইন করা ব্যবহারকারীরা দেখতে পান, শুধু আপনি অনুমতি দিলে:
- আপনার যোগাযোগের নাম আর ফোন নম্বর, লিস্টিং পাতায় "নম্বর দেখুন" চাপলে। নম্বর কখনো লিস্টিং পাতায় বা খোঁজার ফলাফলে লেখা থাকে না।
- স্প্যাম ঠেকাতে একজন ব্যবহারকারী দিনে সর্বোচ্চ ২০টি আলাদা লিস্টিংয়ের নম্বর দেখতে পারেন।
শুধু আপনি আর আমাদের যাচাই টিম দেখতে পায়:
- আপনার ফোন নম্বর, যদি দেখানো বন্ধ রাখেন।
- প্রপার্টির পুরো ঠিকানা।
- আপনার ইমেইল ঠিকানা।
- যাচাই না হওয়া বা বাতিল হওয়া লিস্টিং।
শুধু আপনি দেখতে পান: আপনার সেভ করা লিস্টিং আর দাম কমার অ্যালার্ট।
লিস্ট করার সময় নম্বর দেখানো হবে কি না আপনি বেছে নেন, আর পরে "আমার লিস্টিং" পাতা থেকে যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারেন। সেখানে দেখবেন কতজন আপনার নম্বর দেখেছেন। কারা দেখেছেন তা দেখানো হয় না; সেটা শুধু আমাদের টিম অপব্যবহার খুঁজতে দেখতে পারে।
যাচাই টিম মানে আমাদের মডারেটর আর অ্যাডমিন। তাঁরা এই তথ্য শুধু লিস্টিং যাচাই, ভুয়া লিস্টিং ঠেকানো আর আপনার সাথে যোগাযোগের জন্য দেখেন।
৪. কেন এই তথ্য ব্যবহার করি
- আপনার অ্যাকাউন্ট চালু রাখতে আর লগইন করাতে।
- আপনার লিস্টিং যাচাই করে প্রকাশ করতে।
- একই প্রপার্টির একাধিক লিস্টিং খুঁজে এক কার্ডে দেখাতে, যাতে খোঁজার সময় একই বাসা বারবার না আসে।
- আপনি অনুমতি দিলে আগ্রহী ক্রেতা বা ভাড়াটিয়াকে আপনার নম্বর দেখাতে।
- সেভ করা প্রপার্টির দাম কমলে আপনাকে জানাতে।
- আপনার লিস্টিং বা অ্যাকাউন্ট নিয়ে প্রয়োজনে যোগাযোগ করতে।
- প্রতারণা, স্প্যাম আর অপব্যবহার ঠেকাতে, আর আইনগত বাধ্যবাধকতা মানতে।
এলাকাভিত্তিক গড় দামের মতো পরিসংখ্যান বানাতে আমরা প্রকাশিত লিস্টিংয়ের দাম ব্যবহার করি। এতে কারও ব্যক্তিগত তথ্য থাকে না।
৭. কতদিন তথ্য রাখি
- অ্যাকাউন্টের তথ্য: যতদিন অ্যাকাউন্ট খোলা আছে। অ্যাকাউন্ট মুছে ফেললে আপনার সেভ করা লিস্টিং, অ্যালার্ট আর নম্বর দেখার রেকর্ডও মুছে যায়।
- লিস্টিং: বিক্রি বা ভাড়া হয়ে গেলে বা আপনি সরিয়ে নিলে সাইট থেকে সরে যায়। দামের ইতিহাস আর এলাকার পরিসংখ্যানের জন্য প্রপার্টির মৌলিক তথ্য রেখে দেওয়া হতে পারে, তবে আপনার ফোন, ঠিকানা আর ছবি মুছে দিতে বললে মুছে দিই।
- সার্ভার লগ: হোস্টিং সেবাগুলো অল্প কিছুদিন রাখে, তারপর নিজে থেকেই মুছে যায়।
মুছে ফেলার অনুরোধ পেলে ৩০ দিনের মধ্যে মুছে দিই, যদি না আইন অনুযায়ী কিছু তথ্য রাখতে হয়।
৮. আপনার অধিকার
আপনি যেকোনো সময়:
- আপনার সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে, তার কপি চাইতে পারেন।
- ভুল তথ্য ঠিক করতে বলতে পারেন।
- অ্যাকাউন্ট, লিস্টিং বা নির্দিষ্ট তথ্য মুছে ফেলতে বলতে পারেন।
- সেভ করা লিস্টিং নিজেই সরিয়ে দিতে পারেন, আর অ্যালার্ট মুছে দিতে পারেন।
অনুরোধ পাঠাতে hello@duar.homes ঠিকানায় আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে লিখুন, যাতে আমরা নিশ্চিত হতে পারি অনুরোধটি আপনারই। সাধারণত ৭ দিনের মধ্যে উত্তর দিই।
৯. নিরাপত্তা
সাইটের সব যোগাযোগ এনক্রিপ্টেড (HTTPS)। ডেটাবেসে এমন নিয়ম আছে যাতে প্রত্যেক ব্যবহারকারী শুধু নিজের ব্যক্তিগত তথ্য পড়তে পারেন, আর প্রকাশ্য পাতায় ব্যক্তিগত ঘরগুলো কখনো যায় না।
তবু কোনো অনলাইন ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। আপনার তথ্য ফাঁস হয়েছে বলে আমরা জানতে পারলে দ্রুত ব্যবস্থা নেব আর ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের জানাব। অন্য কোথাও ব্যবহার করেন এমন পাসওয়ার্ড এখানে ব্যবহার না করাই ভালো।
১০. বয়সসীমা
অ্যাকাউন্ট খুলতে আর প্রপার্টি লিস্ট করতে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের কম কারও অ্যাকাউন্টের খবর পেলে আমরা তা বন্ধ করে তথ্য মুছে দিই।
১১. এই নীতির পরিবর্তন
সাইটে নতুন সুবিধা এলে এই নীতি বদলাতে পারে। বদলালে এই পাতার ওপরের তারিখ হালনাগাদ হবে। বড় কোনো পরিবর্তন হলে, যেমন নতুন কোনো তথ্য নেওয়া বা কারও সাথে শেয়ার করা, অ্যাকাউন্টধারীদের আগে জানাব।
১২. যোগাযোগ
গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্ন বা অনুরোধ: hello@duar.homes
আরও পড়ুন: ব্যবহারের শর্তাবলি